লোড হচ্ছে

জৈনপুর জামে মসজিদ

জৈনপুর জামে মসজিদ

জৈনপুর জামে মসজিদ হলো আমাদের এলাকায় অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি আমাদের সমাজের কেন্দ্রবিন্দু হিসেবে মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সামাজিক জীবনের অংশ হয়েছে। মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং এটি শিক্ষা, সেবা ও শান্তির কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত। আমাদের মসজিদটি নিয়মিতভাবে ধর্মীয় ক্লাসের আয়োজন করে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা সমাজের সকল বয়সের মানুষের জন্য একটি বিশেষ দিক। মসজিদ পরিচালনা কমিটি একটি সৎ, মুনাফাহীন একটি প্রতিষ্ঠান, যার একমাত্র লক্ষ্য আল্লাহর রাযা। একে অপরের প্রতি সহানুভূতি বৃদ্ধি করার মাধ্যম। জয়নপুর জামে মসজিদ সমাজের কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আল্লাহ্‌ সকলের জন্য মঙ্গল করুন, এবং আমাদের দোয়ায় সব সময় সকলকে রাখুন জয়নপুর।

নীতি ও আদর্শ

  • পবিত্র কুরআন ও আল্লাহর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা কর্মনীতিই মূল আদর্শ।
  • ইসলামের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ মুসলিমদের অনুসৃত পদ্ধতির আলোকে কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
  • সংগৃহীত তহবিল এবং ব্যয়ের প্রতিটি হিসাবের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।
  • পরিচালনা পর্ষদ এবং কর্মীদের সকল কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
  • প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষণের ব্যবস্থা রাখা।
  • প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের মধ্যে সর্বোচ্চ সততা ও নৈতিকতার মান বজায় রাখা। কোনো প্রকার দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় না দেওয়া।
  • সকল ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করা; শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক কার্যক্রমে গুণগত মান বজায় রাখা।
  • উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের নীতি মেনে চলা।
  • সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সংহতকরণ এবং মানবিক চেতনার জাগরণ।
  • ইসলামী দাওয়াহ এবং কার্যক্রমের ক্ষেত্রে উগ্রতা বা কঠোরতা পরিহার করে উদারতা ও সহনশীলতার নীতি অবলম্বন করা এবং দাওয়াহ ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় প্রজ্ঞা, বিচক্ষণতা এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা।
  • আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের কল্যাণে কাজ করাকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে দেখা।
  • আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের কল্যাণে কাজ করাকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে দেখা।
  • জনগণের প্রদত্ত দান অর্থ ও সম্পদকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত হিসেবে গণ্য করা এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

লক্ষ্য-উদ্দেশ্য

  • শিক্ষা
  • দাওয়াহ
  • সেবা
  • কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার।
  • জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য ইসলামী আলোচক ও দা‘য়ী তৈরি করা।
  • শিক্ষা, সংস্কৃতি ও নানা সামাজিক ও জীবনমুখী বিষয়ের ওপর প্রতিযোগিতার আয়োজন।
  • কুরআন ও সুন্নাহর আলোকে একত্ববাদ প্রতিষ্ঠা।
  • শিরক-বিদআদ এবং প্রান্তিকতা দূরকরণে দাওয়াহ কার্যক্রম পরিচালনা।
  • সৎকাজে উৎসাহ দান এবং অসৎকাজ থেকে বিরত রাখার লক্ষ্যে সুপরিকল্পিত দাওয়াতি কার্যক্রম পরিচালনা।
  • নবী কারীম (সা.)-এর মসজিদের আদলে শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গঠনে সহায়ক আদর্শ মসজিদ নির্মাণ ও পরিচালনা।
  • বিষয়বিশেষে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, অডিটোরিয়াম প্রভৃতি সমাগমস্থলে সাপ্তাহিক, মাসিক, বার্ষিক ও উপলক্ষ-সাময়িক দ্বীনি হালাকাহ, মুক্ত মতবিনিময় ও আলোচনা-সভা আয়োজন।
  • বিশুদ্ধ ইসলামিক জ্ঞান, আকীদা, কর্মনীতি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে মৌলিক ও প্রামাণ্য বইপত্র প্রকাশ ও প্রচার।
  • ইমাম, খতীব ও দা‘য়ীদের জন্য দাওয়াহ প্রশিক্ষণ।
  • ষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠানের তথ্যচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার।
  • সাদাকায়ে জারিয়াহ, পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে অধিক ফলনশীল বৃক্ষরোপণ ও পরিচর্যা।
  • রমযান মাসে অভাবগ্রস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
  • সচ্ছলদের পক্ষ থেকে কুরবানীর আয়োজন করে অসচ্ছলদের মধ্যে বিতরণ।
  • এতিমদের পরিণত হওয়ার পর্যন্ত অভিভাবকের দায়িত্বে শিক্ষাদান ও প্রতিপালন।
  • উপযোগী উপার্জন উপকরণ প্রদানের মাধ্যমে স্থায়ী টেকসই স্বাবলম্বীকরণ কার্যক্রম পরিচালনা।

আয়-ব্যয়ের নীতিমালা

  • আয়ের উৎস
  • সেবামূলক ব্যয়
  • ব্যবস্থাপনা ব্যয়

কুরআন শিক্ষা আমাদের সাথে।

সহজেই আমাদের সাথে ভর্তি হন, শুরু করতে ফ্রী সাইন আপ করুন।